Header Ads

Header ADS

কথা সত্য মতলব খারাপ : মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন

 নিজস্ব বার্তা পরিবেশক: খারেজীদের লক্ষ করে বলা হযরত আলী (রাঃ) এঁর সেই বিজ্ঞোচিত কথা "কালিমাতু হাক্কিন উরীদা বিহাল বাতিল" (কথা সত্য; মতলব খারাপ) যেন এক শাশ্বত কথা ।

 সিফফীনের যুদ্ধের সময় খারেজীদের কূটচাল আমাদের কারই বা জানা নেই । এবার মূল বইয়ের প্রসঙ্গে আসি, হযরত মাওলানা হেমায়েত উদ্দীন সাব এই বইয়ে দেখিয়েছেন, কীভাবে একশ্রেনীর বাতিলেরা কিছু মুখরোচক শব্দের দ্বারা আমাদের মুসলিম উম্মাহকে ক্ষতিগ্রস্ত করেছে এবং করে যাচ্ছে । হালে কিছু কিছু শব্দ প্রায়ই শোনা যায়, যা আভিধানিক অর্থে সত্য হলেও তার মতলব খারাপ । একটা দুটো নয় এমন শব্দের বাজার এখন রমরমা । আর এই সমস্ত শব্দের ময়নাতদন্ত করে হযরত এই বইয়ে এক অনন্য নজির রেখেছেন আর বইয়ের নামখানাও এখানে সার্থক । মুক্তবুদ্ধি, মুক্তমন, ফ্রি মাইন্ড, চিত্ত বিনোদোন, প্রগতি, যুগের হাওয়া, যুগধর্ম, নারীমুক্তি এবং নারীস্বাধীনতা ইত্যাদি উচ্চমার্গীয় শব্দের সাগরে আজ আমরা হাবুডুবু খাচ্ছি । প্রতিনিয়ত টক শো তে, বিভিন্ন তথাকথিত বুদ্ধিজীবিদের মজলিশে আজ এসব শব্দ ব্যবহারে তারা অনন্য নজির রাখছে । কিন্তু তাদের এই সমস্ত শব্দের ব্যবহারের পেছনের কথা আমাদের অনেক মুসলমান ভায়েরই জানা নেই, আর কখনও জানতেও চেষ্টা করি নি । হযরত এই বইয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কীভাবে এক শ্রেণীর মুসলিম বিদ্বেষীরা এই সমস্ত মুখরোচক শব্দমালার বুলি আওরিয়ে আমাদের মুসলিম সমাজের অবচেতন মনে জায়গা করে নিচ্ছে । যার দরুণ এ সমস্ত ঈমানবিধ্বংসী শব্দের বুলি আওড়াচ্ছে প্র্যাক্টিসিং মুসলমান ভাইটিও । এসব পড়তে পড়তে যখন বইের মাঝামাঝি চলে যাবেন, ঠিক তখনই দেখবেন আমাদের আল্লাহভীরু মুসলমান ভাই ও বোনেদের জন্য বর্তমানে গালির আদলে কিছু শব্দ চয়ন করেছে তারা, যেমন, মৌলবাদ, প্রতিক্রিয়াশীল, সেকেলে, মধ্যযুগীয়, ধর্মান্ধ ইত্যাদি । হযরতের পাকা হাতের সুনিপুণ লেখনীতে এখানেও উঠে এসেছে শব্দগুলোর একদম পেটচেঁড়া বিশ্লেষণ ! যা কিনা একজন মুসলামানের দ্বিলে শান্তি যোগাতে পর্যাপ্ত । তারপর আছে গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, সমাজ সেবা, লীলাখেলা প্রভৃত শব্দের আসল রূপ । এভাবে বইটা শেষ করার পর তা দাগ কেটে যাবে যে একজন মুসলিম হৃদয়ে তা বলাই বাহুল্য । এইসমস্ত শব্দের আড়ালে যে কতটা ইসলাম বিদ্বেষের বীজ বোনা আছে বইটা না পড়লে তা থেকে যাবে অজানার অতল গহ্বরেই । এই বইটা পড়ার পর পাঠকহৃদে একটা কথাই জাগবে যখন তিনি স্বাভাবিকভাবেই কাউকে যুক্তি দিতে বা চাইতে দেখবেন কোনো ধর্মীয় বিধি- বিধানের বিপক্ষে কিংবা পার্থিব বিষয়ে বিবাদমান দুটো দলের মধ্যে ,তখনই তিনি ভাববেন লোকটার 'কথা সত্য, কিন্তু মতলব খারাপ নয় তো ?'

 বইয়ের নাম : কথা সত্য মতলব খারাপ
লেখক : মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন
প্রকাশনায় : মাকতাবাতুল আবরার
মুদ্রিত মূল্য : নব্বই টাকা মাত্র

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.