করোনায় ২৫ হাজার শ্রমিক পরিবারের দায়িত্ব নিলেন বলিউড বস সালমান খান
করোনার জেরে গোটা ভারতে লকডাউন, কাজ বন্ধ। ফলে বিভিন্ন ক্ষেত্রে দৈনিক মুজুরিতে যাঁরা কাজ করেন সেই সব কর্মীরা অথৈ জলে পড়েছেন। কাজ বন্ধ তাই আয়ও নেই। প্রশাসন বা বিভিন্ন সংগঠনের তরফে এমন কর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে। তারই মাঝে বড় পদক্ষেপ করলেন অভিনেতা সালমান খান। লকডাউনের চলাকালীন বলিউডে ২৫ হাজার কর্মীকে সলমন খান আর্থিক সাহায্য করবেন। সংবাদ সংস্থা পিটিআই-কে এই খবর জানিয়েছে ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজ (এফডব্লুআইসিই)।
![]() |
| বলিউড বস সালমান খান । ফাইল ছবি |
এফডব্লুআইসিই-এর সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন, ‘দিন তিনেক আগেই সলমনের স্বেচ্ছাসেবী সংস্থা বিইং হিউম্যানের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। বিলউডে প্রায় পাঁচ লাখ কর্মী রয়েছেন। যাঁদের মধ্যে প্রায় ২৫ হাজার কর্মীর ভীষণ ভাবে আর্থিক সাহায্য প্রয়োজন এই মুহূর্তে। সলমনের সংস্থার তরফে সেই ২৫ হাজার কর্মীদের বিইং হিউম্যানের মাধ্যমে সাহায্য করা হবে’। প্রতি পরিবারে গড় ১০,০০০ টাকা হলে ১ মাসে কতো টাকা দাড়াচ্ছে বলুন তো !!!

কোন মন্তব্য নেই