অনিবার্য মৃত্যুর ডাক : শায়খ যুলফিকার আহমদ নকশবন্দী
নিজস্ব বার্তা পরিবেশক: শায়খ
যুলফিকার আহমদ নকশবন্দীর ইসলাহী বয়ানের জন্য বেশ বিখ্যাত। উনার বয়ান যারা
শুনেছেন কিংবা পড়েছেন তাদের আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। এই
বইটিও মূলত একটি ইসলাহী বয়ানের অনুবাদ।
বইতে মোট চারটি বয়ানের অনুবাদ আছে। মৃত্যুর প্রস্তুতি দিয়ে শুরু। দুনিয়ার জীবন, মৃত্যু সবকিছু নিয়ে ইসলাহী সব কথা। কখনো সাহাবাদের ঈমানীদীপ্ত আছার, কখনো আকাবীরদের চমকপ্রদ সব ঘটনা, কখনো আল্লাহর রাসূলের বাণী। কখনো ভয় ধরিয়ে দেয়, কখনো পূর্ববর্তীদের মৃত্যুভয় বিস্ময় জাগায়। নিজের জীবনের সাথে তাদের তুলনা করে কখনো লজ্জায় কুঁকড়ে যাই।
পূর্ববর্তীদের নানান ঘটনা বর্ণিত আছে। জীবনকে হেলায় অবহেলায় নষ্ট করার ধ্বংসাত্মক সব পরণতি অন্তরে কাঁপন ধরাবে।
হাশর, কিয়ামত, পরকাল নিয়ে একটি বয়ান আছে। হাশরের অবস্থা, কিয়ামতের ভয়াবহতা, বিচার কার্য, জাহান্নামের ভয়াবহতা হুজুরের বয়ানে অন্যরকম লেগেছে।
আল্লাহওয়ালাদের মৃত্যু নিয়ে সর্বশেষ বয়ান। নানান বিখ্যাত সালাফদের সৌভাগময় মৃত্যুর ঘটনা বর্ণনা আছে।
শায়খ হাফিযাহুল্লাহর বই আগেও পড়েছি। সবসময় যেটা হৃদয় কাড়ে সেটা হলো উনার দরদ। মৃত্যু, মৃত্যুর প্রস্তুতি, হাশরের মাঠের অবস্থা, জাহান্নামের অবস্থা সব জায়গাতেই হুজুরের বয়ান হৃদয় দিয়ে অনুভব করেছি। দুনিয়ার জীবনে যারা পড়ে আছে, যাদের কাছে পরকাল এখনো রুপকথার গল্পের মত কিছু একটা, যারা আল্লাহর দ্বীন পালনে এখনো গাফেল। তাদের জন্য অবশ্য পাঠ্য, এরকম পরিচিত জনদের গিফট দেওয়ার জন্যও একটা ভালো কিতাব।
বই
অনিবার্য মৃত্যুর ডাক
মূল- শায়খ যুলফিকার আহমদ নকশবন্দী
অনুবাদ- আব্দুল্লাহ আল ফারুক
পৃষ্ঠা সংখ্যা- ১৯২
মুদ্রিত মূল্য- ২০০
বাঁধাই ধরন- হার্ড ব্যাক
প্রকাশনায়- Maktabatul Hasan
রিভিউ লেখক : Islam Saajid

কোন মন্তব্য নেই