সত্যরে মোহনায় হযরত উমর (রহ) : বরেণ্য আরবি সাহিত্যের আলী তানতাভী রহ.
নিজস্ব বার্তা পরিবেশক: আলী তানতাভী রহ.। আরবি সাহিত্যের এক বরেণ্য ব্যক্তিত্ব। প্রতিষ্ঠিত একজন আরবি সাহিত্যিক। কথার জাদুতে যিনি পাঠকের হৃদয় জয় করে নিতে বেশ পটু।
তিনি যখন যুবক, তখনকার কথা। ইতিহাসের অনুসন্ধিৎসু পাঠক হিসেবে তিনি ডুবে যান হযরত উমর রা. এর জীবনীর সাগরে। পাকা জহুরীর মতো তাঁর জীবনচরিতের উৎস ও তথ্যপঞ্জি জোগাড় করেন। তাঁর বিশালাকারের জীবনীগ্রন্থগুলো ঘেঁটে তথ্য-উপাত্ত জমা করেন। কয়েক মাসের দীর্ঘ মেহনতে কলমের আঁচড়ে সেগুলোকে একটি গ্রন্থের রূপ দেন। যে সকল তথ্য-উপাত্ত তখন তাঁর কাছে জমা হয়েছিল সেগুলোকে তিনি সংকলন করে রচনা করেন ইতিহাসসাহিত্যের অনন্য গ্রন্থ কিস্সাতু হায়াতি উমর ।
প্রিয় পাঠক, হযরত উমরের জীবন-কথা নিয়ে রচিত এই বই পড়লে মনে হবে, যে পথ ধরে হযরত উমর পথ চলে উঠে এসেছেন ইতিহাসের সোনালি পাতায়, সে পথ আজও উম্মুক্ত। সে পথের রাহবার আজো ডেকে চলেছেন প্রদীপ্ত সত্যের দিকে।
যে প্রদীপ-শিখা থেকে আলো গ্রহণ করেছেন হযরত উমর, তা আজও দীপ্ত শিখায় অনির্বাণ। সুতরাং আঁকড়ে ধরুন হযরত উমরের অনুসৃত নীতি। এগিয়ে চলুন তারই দেখিয়ে দেওয়া পথ ধরে। পার্থিব জীবনে সম্মান ও ইজ্জতের শীর্ষচূড়ার দিকে। পরলোকে চিরশান্তির নিকেতন সুখময় জান্নাতের অভিমুখে।
বইটির পৃষ্ঠাসংখ্যা : ১২৮ (৮০ গ্রাম অফসেট কাগজ)
মুদ্রিত মূল্য : ১৪০ টাকা।

ssssssss
উত্তরমুছুনlove you
উত্তরমুছুন