Header Ads

Header ADS

মুঘল সম্রাট মহামতি ‘আকবর’ এর ৪৭৭তম জন্মবার্ষিকী

মুঘল সম্রাট মহামতি ‘আকবর’ এর ৪৭৭তম জন্মবার্ষিকী


এম.এন. সাকিব ভূঁইয়া: আজ মুঘল সম্রাট মহামতি জালালউদ্দিন মুহাম্মদ আকবরে ৪৭৭তম জন্ম দিন। সিন্ধু অমরকোট রানা প্রাসাদে ১৫৪২ খ্রিষ্টাব্দে ১৫ই অক্টোবর পৃথিবীকে আলোকিত করে ভূমিষ্ঠ হন। তাঁর পিতা মহামান্য মুঘল সম্রাট নাসির উদ্দিন মুহাম্মদ হুমায়ন ইন্তেকালের পর ১৫৫৬ খ্রিষ্টাব্দে ১৪ই ফেব্রুয়ারি সম্রাট জালালউদ্দিল মুহাম্মদ আকবর ১৩ বছর বয়সে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তাঁরও আগে তিনি ১৫৫১ খ্রিষ্টাব্দে গজনি ও ১৫৫৫ খ্রিষ্টাব্দে পাঞ্জাবের শাসনকার্য নিয়োজিত ছিলেন। একমাত্র তিনি মুঘল সিংহাসনের ইতিহাসে সর্বকনিষ্ঠ শাসক। সম্রাট আকবর দিল্লির সিংহাসনের আরোহণের পর বিশৃঙ্খল বঙ্গ, গুজরাট, কাবুল, সিন্ধু ও কাশ্মীরসহ অসংখ্যা রাজ্য দিল্লির শীতল শাসনের অধিনে নিয়ে আসেন।মহান এই শাসকের আদর্শ বিজয় লিপ্সা হোক নূতন প্রজন্মের আকাঙ্খা কেন্দ্রবিন্দু।তবেই এই ভারতবর্ষের ফিরবে শান্তির ঝরনা ধারা। জন্মদিনে মহামতি সম্রাটকে জানাই প্রাণঢালা  শুভেচ্ছা ও ভালবাসা।
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শেয়ার দিন


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.