বীরদীপ্ত সুলতান রাজিয়ার ৭৭৯তম ওফাত দিবস
![]() |
| বীরদীপ্ত সুলতান রাজিয়ার ৭৭৯তম ওফাত দিবস |
মুসলিম ভারতের তথা ভারতবর্ষের ইতিহাসে সুলতান রাজিয়াই একমাত্র নারী, যিনি দিল্লির সিংহাসনে প্রথম উপবেশন এবং রাজদন্ড ধারণ করে প্রবল প্রতাপে শাসন করেন। তাঁর পিতা ছিলেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, যিনি দাস বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন।
১২৩৬ খ্রিষ্টাব্দে
রাজিয়া সুলতানা সিংহাসনে বসেন। রাজিয়া একজন বিচক্ষণ ও দক্ষ শাসক ছিলেন। তাঁর সময়ে দাসবংশের শাসনকাল খুব সুদৃঢ় হয় এবং রাজ্যের সর্বত্র শান্তি ও নিরাপত্তা বিরাজ করে। তার সময়ে ব্যবসা-বাণিজ্যে উন্নতি সাধিত হয়। তিনি যাতায়াতের সুবিধার্থে রাস্তা-ঘাট নির্মাণ করেন। রাস্তার দুই পাশে বৃক্ষ লাগানো হয় এবং পানি সরবরাহের জন্য অসংখ্য কুয়ো খনন করা হয়। তিনি সাহিত্যিক, শিল্পী ও কারিগরদের পৃষ্ঠপোষকতা করেন। তার শাসনামলে সঙ্গীত ও চিত্রকলারও প্রভূত বিকাশ সাধিত হয়। রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তিনি বিদ্যোৎসাহী ছিলেন এবং নারীদের মধ্যে শিক্ষা বিস্তারের লক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। তিনি কবি ছিলেন এবং বিশুদ্ধ উচ্চারণে কুরআন পাঠ করতে পারতেন।
১২৩৬
সাল থেকে ১২৪০ সাল পর্যন্ত মোট চার অথবা সাড়ে চার বছর রাজিয়া ভারতবর্ষ শাসন
করেছিলেন। মহিয়সী সুলতান রাজিয়া ১২৪০ সনের ১৪ ই অক্টোবর(আজকের দিনে)মুইজুদ্দিন
বাহরামের কাছে পরাজিত ও নিহত হন।

কোন মন্তব্য নেই