Header Ads

Header ADS

সোয়াদ : এরদোগান তুজান (তুর্কি)

নিজস্ব বার্তা পরিবেশক: বইটি শিশুদের জন্য লেখা হলেও বড়রাও পড়তে পারেন। আসলে ছোট বড় সবার জন্যই খুবই ভালো একটি বই। সংগ্রহ করে পড়তে পারেন সবাই।

পৃথিবীর বাগানে প্রতিটি শিশুই একটি ফুল। সঠিক যত্ন ও পরিচর্যা ফুল শিশুকে দিতে পারে বিশ্বাসদীপ্ত সুন্দর ভবিষ্যৎ। পক্ষান্তরে অনাদর ও অবহেলায় ফুলশিশু অকালেই ঝরে পড়ে। সবাই চাইবে প্রতিটি শিশু ফুল হয়ে আজীবন সুবাস ছড়িয়ে যাবে।
রাঙ্গিয়ে তুলবে ভবিষ্যৎ পৃথিবী।ছোটদের জন্য লেখা মোট ৩৭ টি গল্পে সুন্দর করে আদর্শ মানুষ হবার পাঠ তুলে ধরা হয়েছে।
শিশুতোষ এই বইটিতে গল্পাকারে ছোটদের শিক্ষা দিবে সুন্দর মানুষ হয়ে গড়ে উঠতে।
প্রতিটি গল্পই সুন্দর তার মধ্যে "সোয়াদ, মায়ের আদর, রক্তদান, বরকত, ভালোবাসার অশ্রু" এই গল্পগুলো ভালো লেগেছে অনেক।
সোয়াদ- এই গল্পটায় তুলে ধরা হয়েছে চুরি করা ও অন্যকে অপবাদ দেয়া কতটা খারাপ। যার কারনে নিজেই দগ্ধ হতে হয় অনুশোচনায়। গল্পটা দাগ কেটেছে মনে অনেক।
মায়ের আদর- মায়ের আদর নিয়ে কিছু বলার নেই। গল্পটা দাগ কেটেছে মনে।
রক্তদান- এখানে মানবতার শিক্ষার কথা বলা হয়েছে।
বরকত- এই গল্পে আমরা সহজেই বুঝতে পারব আল্লাহ আমাদের যা দান করেন এতে আত্মীয়, বন্ধু, প্রতিবেশি সবার হক থাকে। সবাইকে নিয়েই সুখে থাকা যায়। একা একা কখনোই সুখী হওয়া যায় না।
ভালোবাসার অশ্রু- এখানে পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার কথা বলা হয়েছে। পরিবেশের প্রধান উপাদান গাছের প্রয়োজনীয়তা আর মানুষ ও গাছের ভালোবাসার কথা।
বই
সোয়াদ
লেখক- এরদোগান তুজান (তুর্কি)
আরবি অনুবাদ- রেফা মোহাম্মদ সালেহ
অনুবাদ- Abu Talha Sazid
প্রকাশনায়- Maktabatul Hasan
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬
বাঁধাই ধরন : হার্ড ব্যাক
মুদ্রিত মূল্য: ২৩০
রিভিঊ লেখক- Md Faysal Ahmed


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.